রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল।
প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স এবং স্থানীয় মানুষের নিঃস্বার্থ সহযোগিতায় এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।
তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই হাসপাতালের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়াতে আমরা নানামুখী টেকসই পরিকল্পনা হাতে নিয়েছি, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবার মানসিকতাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যারা চিকিৎসা নিতে আসেন, তারা যেন কেবল ওষুধ নয়, বরং ডাক্তার ও নার্সদের আন্তরিক ব্যবহারের মাধ্যমেও সুস্থতা বোধ করেন। আমি হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বুধবার (৩ জুন) বিকাল ৩টায় সভা কক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম.এ. আহবাব এর সভাপতিত্বে ও ডা. আব্দুল মোক্তাদির কোরেশী সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী, ডা. মো: শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংবাদিক আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ এম.এ. মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক, সদস্য ডা. মো: আলতাফুর রহমান, মো: সিদ্দিকুর রহমান এডভোকেট, মো: মুজিবুর রহমান শওকত, এ.কে.এম. আহাদুস সামাদ, বশিরুল হক, এ.এইচ.এম. মোস্তাকিম চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো: নাসিম হোসেন, মো: ইমরান চৌধুরী, ডা. শামীম আহমদ, মো: হিজকিল গুলজার, তোফায়েল খান, এজাজ আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু সহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক ও সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...