হবিগঞ্জে একদিনে দু'জনের মরদেহ উদ্ধার
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত: উমদা মিয়া ব্রিজের উপর থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, লাখাই উপজেলায় বাড়ির পাশে গাছের ডাল পড়ে ফয়জল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরপূর্ণী গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসএ/সিলেট
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে...
কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা আহমেদ আলী মুকিব। তিনি...
হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা...
প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, ভোটারের হাতের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। বর্তমান...