সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলায় বারুনী মেলার নামে অবৈধ র্যাফেল ড্র'র টিকেট বিক্রিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যাক্তিকে অর্থদণ্ড ও ৩দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এসময় একটি টমটম গাড়ি ও অবৈধ টিকেট জব্দ করে থানা হেফাজতে দেয়া হয়।
জানা গেছে, বারুণী মেলাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর বাজারের পশ্চিম পাশে ওয়াবদার মাঠে র্যাফেল ড্র ও তাজপুর বাজারে বারুণী মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে মেলা বা র্যাফেল ড্র‘র কোন অনুমতি নেয়া হয়নি।
বারুনী মেলাকে কেন্দ্র করে সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে ২০ টাকা মূল্যের র্যাফেল ড্র বিক্রি করা হচ্ছিল। প্রথম পুরস্কার হিসাবে একটি নতুন মোটরসাইকেল থাকায় অনেকেই এই টিকেট কিনে প্রতারিত হচ্ছেন।
এমন অভিযোগে শুক্রবার রাতে গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমমুন নাহার আশা। এমন অবৈধ র্যাফেল ড্র'র টিকেট বিক্রিকালে একটি টমটম আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ২শ টাকা অর্থদন্ড ও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি তেরা মিয়ার পুত্র রিপন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলা বা র্যাফেল ড্র আয়োজন সম্পুর্ন অবৈধ। এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নজরদারি জোরদার করা হবে।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...