সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ঈদের প্রকৃত আনন্দ জীবনে রামাদ্বান মাস পাওয়া। দিনে সিয়াম আর রাতে কিয়ামের সুযোগকে কাজে লাগানো। জীবন পরিবর্তনের প্রচেষ্টাকে জোরদার রাখা।
তিনি বলেন, জাতির কান্ডারীর ভূমিকায় উলামায়ে কেরামের এগিয়ে আসা উচিৎ। সঠিক নির্দেশনা তাদেরকেই দিতে হবে। মানুষকে হেদায়াতের আলোয় আলোকিত করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ প্রয়াস বৃদ্ধি করতে হবে। সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের গুরুত্ব অপরিসীম।
তিনি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উলামা বিভাগ আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত।
ঈদ স্মৃতি, অভিজ্ঞতা এবং শিক্ষা শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা খলীলুর রহমান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল বাসিত, হাফিজ সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল্লাহ আনসার, মাওলানা মঈনুল ইসলাম, ক্বারী মাওলানা শাহজাহান কবির, মাওলানা আব্দুর রহিম, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আজিজুল ইসলাম ফোরকানী, মাওলানা ফজলে রাব্বি জাকারিয়া ও মাওলানা রাশিদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...