ছাতকের হাওর থেকে যুবকের মরদেহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক সুপার মার্কেটে আগুন লেগে অন্তত ১০ টি দোকান পুড়ে গেছে। এতে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার দিবাগত রাত ১১ টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভাতে কাজ শুরু করে।
কিন্ত আগুনের তীব্রতা আরও বাড়তে থাকায় পরে পার্শ্ববর্তী উপজেলা বিশ্বম্ভরপুর ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট কমপক্ষে দুই ঘন্টার চেষ্টার পর রাত ১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এরমধ্যেই পপুলার ইলেকট্রনিক, আজাদ সুজ, মৌ সুজ, বেবী সু, বিক্রমপুর সুজসহ অন্তত ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
পপুলার ইলেকট্রনিকসের মালিক এ বি এম জাকির হোসেন পারভেজ জানান, পৌনে এগারো টার দিকে দোকান বন্ধ করে বাসায় এসে খেতে বসার সাথেসাথে অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত দোকানে গিয়ে দেখি সব শেষ। আমার দোকানে প্রচুর মালামাল ছিল কিছুই রক্ষা করা যায়নি। তার দাবী অন্তত দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
তিনি জানান, আমি সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেলাম। জানি না এ ক্ষতি কিভাবে পোষাবো।
বিক্রমপুর শো স্টোরের মালিক সাজ্জাদ হোসেন জানান, দোকান বন্ধ করে কেবল বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। খবর পেলাম আগুন লেগেছে। এসে দেখি আমাদের দোকানসহ অন্তত ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আগুন কীভাবে লাগছে, কোথা থেকে লাগল- কিছুই জানি না। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন পথে নামার পর্যায়ে চলে গেছেন।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জালাল আহমদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরে তদন্ত করে বলা যাবে। ক্ষতির পরিমাণ ও প্রচুর পরে জানা যাবে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, পুলিশ সার্বক্ষনিক ছিল যাতে কোন লুটপাটের ঘটনা না ঘটে ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপত সামছুল হক জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু দোকান। ক্ষয় ক্ষতির পরিমাণও প্রচুর। আমরা ব্যবসায়ীরা বসে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ খুরমা ইউনিয়নকে একটি আধুনিক, দক্ষ ও আত্মনির্ভরশীল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত...
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে...
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুত্বপূর্ণ পদে...
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (১ জুন)...