হবিগঞ্জে একদিনে দু'জনের মরদেহ উদ্ধার
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য উদ্ধার করেছে।
শুক্রবার (২৭ মার্চ) জেলার মাধবপুর এলাকায় চালানো এসব অভিযানে আনুমানিক ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, কসমেটিকস এবং জিরা উদ্ধার করা হয়।
বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্র জানায়, শুক্রবার সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবির একটি দল। এ সময় ট্রাকটিতে থাকা পাথরের স্তূপের নিচ থেকে বস্তাভর্তি ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়।
একই দিন সকালে অপর এক অভিযানে ওই এলাকা থেকেই আরেকটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। দ্বিতীয় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করে বিজিবি সদস্যরা।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যগুলো বর্তমানে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান নির্মূল করতে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে...
কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা আহমেদ আলী মুকিব। তিনি...
হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা...
প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, ভোটারের হাতের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। বর্তমান...