নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ...
সিলেট বানী
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ‘সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ-১৪৪৭ হিজরী’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকায় সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক মর্মবাণী ও শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে নামাজের নিয়মাবলি ও শুদ্ধ উচ্চারণে ক্বেরাত শেখার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ কিশোর ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুনিম লস্কর, ডা. আরিফ বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদুর রহমান আবিদ। ইসমাইলুর রহমান ছাব্বির ও মাহদিন হাসান সামিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কয়েস লোদী আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া সম্ভব। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জুয়ে/সিলেট