দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪০ ধারায় নগদ অর্থ...
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে উদ্বোধন; উপকারভোগীদের মুখে হাসি, সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ
সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকারের এ উদ্যোগে খুশি প্রকাশ করেছেন উপকারভোগীরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ।
এ সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অশেষ তালুকদার, ইউনিয়ন ট্যাগ অফিসার মো. আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউপি সদস্য মো. ছাইম উদ্দিন, মো. মনির উদ্দিন, মো. মাসুম আহমেদ, মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম ও মোছা. লুৎফা বেগম অনুষ্ঠানে অংশ নেন।
চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পলাশ বর্মনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা।
চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হবে এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিছুটা স্বস্তি এনে দেবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
টিএ/ছাতক