কানাইঘাটে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার...
কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার...
ছবি সংগৃহীত
হযরত শাহজালালের (র.) ৭০৭তম ওরস উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি উরসের নামে মাজার এলাকায় ইসলাম বিরোধী কার্যকলাপের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর পিপিএম। ওরসকে নির্বিঘ্নভাবে শেষ করতে আরও কিছু কাজের ব্যাপারে তিনি সবার সতর্কতা কামনা করেছেন। সোমবার বিকালে তিনি মাজার এলাকা পরিদর্শণকালে এই আহ্বান জানান।
এসএমপি কমিশনার বলেন, মাজারে ওরস উপলক্ষ্যে গিলাফ ছড়ানো হয়। সেই গিলাফ আসে নাইওরপুল পয়েন্ট থেকে। এসময় ঢোলসহ বিভিন্ন ধরনের বাধ্যযন্ত্র বাজানো হয়। ভক্তরা নেচেগেয়ে গিলাফ নিয়ে আসেন। শেষ হয় একেবারে মাজারের ভেতরে গিয়ে। এতে শৃঙ্খলা নষ্ট হয়। এটা করা যাবেনা। নাইওরপুল থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচেগেয়ে আপনারা আসুন এবং মাজারের প্রধান প্রবেশ পথের আগে নূর জাহান হোটেলের সামনে এসব কাজ শেষ করে গিলাফ নিয়ে অল্প কয়েকজন মাজারে প্রবেশ করুন। এটাই সুন্দর সুশৃঙ্খল। এতে অনেক অনাকাংখিত ঘটনা এড়ানো যাবে।
ওরসে আসা ভক্তদের যানবাহন আলিয়া মাদ্রাসা মাঠে না রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। এর বদলে সেগুলো এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এতে যানজটের ঝামেলা থেকে নগরবাসী মুক্তি পাবেন এবং ভক্ত আশেকানরা স্বচ্ছন্দে মাজারে যাতায়াত করতে পারবেন।
তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে অনেক সময় দু’একজন গাঁজা নিয়ে আসেন এবং সেবন করেন। এজাতীয় ইসলাম বিরোধী কার্যকলাপের অপচেষ্টা কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সর্চোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকেও পুলিশ ও গোয়েন্দারা সতর্ক অবস্থান নিবেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা সবাই সতর্ক থেকে পুলিশের সহযোগীতা নিবেন। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ওরস পালন করতে পারবো।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার...
দুইদিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন প্রবাসীকল্যান, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এবার ট্রেনে করে সিলেট আসছেন তিনি।...
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে প‚বালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে এবং ট্রাফিক বিভাগ ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ব্যবস্থা গ্রহণ করেছে।...
নগরীতে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পোস্তাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার রাত...