কুয়েতে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু :...
কুয়েতের সাবাহ আল-আহমাদ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কুয়েতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন সন্তান ও দুই গৃহকর্মী সহ ৫ জন আহত হয়েছেন। গৃহকর্মী দুই...
ছবি সংগৃহীত
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ৯ মে, অর্থাৎ রবীন্দ্রজয়ন্তীর দিন নতুন সরকার গঠনের মধ্য দিয়ে এক প্রতীকী সূচনা করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ-এমনই ইঙ্গিত মিলছে এই সিদ্ধান্তে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২০৬টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকারের।
যদিও এখনো নিশ্চিত নয় কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তবে শুভেন্দু অধিকারী সম্ভাব্যদের মধ্যে এগিয়ে রয়েছেন। এছাড়া দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি এবং শঙ্কর ঘোষ-এর নামও আলোচনায় রয়েছে।
২০১১ সালে মাত্র ৪ শতাংশ ভোট পাওয়া বিজেপি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ২০১৯ সালে প্রায় ৪০ শতাংশ ভোট পায় এবং ২০২১ সালে ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দলে পরিণত হয়। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতায় দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসছে। ১৯৭২ সালের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে এমন একটি দল সরকার গঠন করতে যাচ্ছে, যারা কেন্দ্রেও ক্ষমতায় রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়ের পর বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে” এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ১০০টিরও বেশি আসনে ফলাফল “লুট” করা হয়েছে। তিনি বলেন, “আমরা আবার ফিরে আসব।” তার এই অভিযোগকে সমর্থন করে রাহুল গান্ধী-ও দাবি করেন, আসাম ও পশ্চিমবঙ্গের ফলাফল “চুরি” করা হয়েছে।
এসএ/সিলেট
কুয়েতের সাবাহ আল-আহমাদ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কুয়েতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন সন্তান ও দুই গৃহকর্মী সহ ৫ জন আহত হয়েছেন। গৃহকর্মী দুই...
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কুয়েতে নিয়ে এসেছে। এই ব্যক্তি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত বেঙ্গালুরু সফরের ঠিক আগেই অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য...
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথম সরকার গঠন করল বিজেপি। সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।...
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন সরকারের...