শান্তিগঞ্জে ২ হাজার ১৯৫ মেট্রিক...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও মনিটরিং কমিটির সাধারণ...
র্যালি ও আলোচনা সভায় পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দফা দাবির পুনর্ব্যক্ত
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ–২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শুক্রবার জুমার নামাজের পর ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী। সভা সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ।
বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমীন, সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, সংগঠনের ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংবাদিক এআর ছায়েম, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ফারুক আহমেদ নোমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন ও আলী আহমেদ তালুকদার, সাংবাদিক লোকমান হোসেন এবং মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিবছর ১ থেকে ৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ হিসেবে পালিত হলেও এখনো এটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। তারা মনে করেন, রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমকর্মীদের কাজের পরিবেশ আরও উন্নত হবে।
এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা দাবি জানিয়ে আসছে। ইতোমধ্যে দেশের অধিকাংশ সাংবাদিক সংগঠন এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।
সভা থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান, যেন দ্রুত সময়ের মধ্যে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করা হয়।
টিএ/ছাতক