শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

post-title

ছবি সংগৃহীত

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী, মুসলমান আমরা মিলেমিশে বসবাস করি।

ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাতৃভূমি সবার, এখানে সবার সম অধিকার রয়েছে। প্রত্যের ধর্মের মানুষ নির্বিঘেœ নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। তাই বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। তিনি আরো বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে যে, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ও অভিন্ন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ বরণ উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ‘শান্তি শোভাযাত্রার’ শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো।

শান্তি শোভাযাত্রাটি নগরীর ক্বীনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামন গিয়ে এক সংক্ষিপ্ত সভায় শেষ হয়।

সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার সভাপতিত্বে ও বৌদ্ধ পূর্ণিমা-২৫৭০ উদযাপন পরিষদের আহ্বায়ক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো, সিলেট বিহাবের অধ্যক্ষ শ্রীমথ সংজ্ঞানন্দ মহাথেরো, পূজা উযাপন পরিষদ মহানগর শাখার আহ্বায়ক উজ্জল ঘোষ, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা পিপলু বড়ুয়া, নিশুতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, চট্রগ্রামের দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বিচিত্র ধর্মকথিক প্রমুখ।

শোভাযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় বিভিন্ন ¯েøাগান ও ব্যানার প্রদর্শন করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


এসএ/সিলেট