হবিগঞ্জে আইনজীবির বাসায় ডাকাতি
হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা এডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল আইনজীবির পরিবারের সদস্যদের...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা এডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল আইনজীবির পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেয়।
এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শুক্রবার সকালে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে ভোর ৪টার দিকে ৬/৭ জনের একদল মুখোশধারি ডাকাতদল শ্যামল কান্তির বাসায় হানা দেয়।
এডভোকেট শ্যামল কান্তি দাস জানান, শুক্রবার ভোর ৪টার দিকে হঠাৎ করে একদল ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাসার সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো বাসায় তান্ডব চালায়।
এসময় বাসায় থাকা দুই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে ডাকাতদল অন্য কোন মালামাল নেয়নি। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলোয়ার হোসেন জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ। এসময় তিনি ঘটনাস্থলে পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন।
এসএ/সিলেট