হবিগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাকৈর পূর্ব ইউনিয়নের মমিনা হাওরে এ ঘটনা ঘটে।নিহত সুনাম উদ্দিন একই ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্গা নেওয়া বোরো জমিতে ছেলে নুরুজ্জামান মিয়াকে (২৫) নিয়ে ধান কাটছিলেন সুনাম উদ্দিন।
কাটা ধান ছেলেকে দিয়ে বাড়ি পাঠাচ্ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। সন্ধ্যা ৬টার দিকে লাশ বাড়িতে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।
ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জুয়েল মিয়া বলেন, সুনাম উদ্দিন চার ছেলেকে নিয়ে বর্গা জমিতে চাষ করতেন। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
এসএ/সিলেট