হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ...
হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হল- ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া। বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতাবশত: পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আঁচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।
এসএ/সিলেট