কুলাউড়ায় ২ কোটি টাকার খাল...
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
ছবি সংগৃহীত
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী- সামিয়া উদ্দিন, মায়িদাহ মরিয়ম ও মালালা লতিফ প্রাপ্তি এবং মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তনিমা আক্তার, হুমায়রা জান্নাত তায়্যেবা ও রাশেদা খানম বুশরা।
"অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" এই বিষয়ের পক্ষে- মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে- ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের ফলাফলে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ দল হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী রাশেদা খানম বুশরা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিচারক ছিলেন জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মহি উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী ও জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম। জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বনপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা ও পবিত্র কোরআন শরিফ হিফজ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের...