কুলাউড়ায় ২ কোটি টাকার খাল...
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
ঘাতক মশিকুর রহমান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই এলাকার গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিকুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মশিকুর তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত মশিকুর পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ ঝটিকা অভিযান শুরু করে।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর পরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ও র্যাব-৯ একটি চৌকস টিম ঝটিকা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ৩ ঘন্টার মধ্যে উপজেলার কালাপুর পাহাড়ি এলাকা থেকে ঘাতক মশিকুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বনপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা ও পবিত্র কোরআন শরিফ হিফজ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের...