কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরকে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিসিকের প্রস্তুতির কথাও তুলে ধরে বলেছেন, “আমরা প্রধানমন্ত্রীকে...
ছবি সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
রোববার (১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল , উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিসিকের প্রস্তুতির কথাও তুলে ধরে বলেছেন, “আমরা প্রধানমন্ত্রীকে...
দেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন...
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ সুনন্দা রায়। বৃহস্পতিবার সকালে তিনি...
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এক সরকারি সফরে শুক্রবার (সিলেট আসছেন। সফরকালে তিনি...
নগরীর কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা এলাকায় চার বছর বয়সী শিশু ফাহিমা হত্যাকান্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। হত্যার আগে শিশু ফাহিমা আক্তারকে দিয়ে...