কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস...
সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’-এ...
ছবি সংগৃহীত
পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের তরুণ নাফিজুল হক শাকিলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে লন্ডনের সর্ববৃহৎ বেথনাল গ্রিন রাইডার গ্রুপসহ আরও দুটি রাইডার সংগঠন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বেথনাল গ্রিন রাইডার গ্রুপের পক্ষ থেকে ৬ লাখ ১০ হাজার ১৯৩ টাকা, বেথনাল গ্রিন এমসিডি রাইডার গ্রুপের পক্ষ থেকে ৪ লাখ ১২ হাজার টাকা এবং সারা লন্ডন’র ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা-মোট ১২ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা শাকিলের পরিবারের হাতে সহায়তা হিসেবে হস্তান্তর করা হয়। সংগঠনগুলোর পক্ষে হিলাল আহমদ, ইমরান আহমদ, হাবিব আহমদ ও জাহেদ আহমদ বুলবুল এই অর্থ শাকিলের ছোট ভাই হাসানুল হক কামরান ও বোনের জামাই ইমাদুর রহমানের হাতে তুলে দেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি লন্ডনের কমার্শিয়াল রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা নাফিজুল হক শাকিল। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে দেশে অবস্থানরত শাকিলের বাবা ফজলুল হক স্ট্রোক করেন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় প্রবাসী কমিউনিটিসহ সর্বত্র নেমে আসে শোকের ছায়া। শাকিলের পরিবারের এই দুঃসময়ে প্রবাসী বাংলাদেশিদের মানবিক ও সহমর্মিতাপূর্ণ উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
শাকিলের পরিবারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সংগঠনসহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’-এ...
আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি-২০২৬’। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও...
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ...
নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৪...
কিশোর অপরাধের কারণ, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব...