কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায়...
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদের সমর্থনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য...
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কপলা আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) দিনব্যাপী একাডেমির নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কপলা আইডিয়াল একাডেমির সভাপতি সুজাত মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মুস্তাক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী'র প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বাসিতুর রহমান, বানায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম।
এছাড়াও বক্তব্য রাখেন আরজু মিয়া, কপলা আইডিয়াল একাডেমির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক মেম্বার এহসানুল হক এহসান, এমদাদ হোসেন, ইতালি প্রবাসী মোহাম্মদ আলী, সামছু উদ্দিন, সুভ্রাস নাথ, সামিয়া বেগম, ফাহিমা বেগম, সুনিয়া বেগম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের ব্যাপক উপস্থিতিতে একাডেমি প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য একাডেমি কর্তৃপক্ষকে উৎসাহিত করেন।
শেষপর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
টিএ/ছাতক