কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায়...
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদের সমর্থনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য...
দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্বীকৃতি পেলেন তুখোড় সংবাদকর্মী
সংগৃহীত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক জনকণ্ঠ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ও সুনামধন্য সাংবাদিক আব্দুস সালাম। সম্প্রতি পত্রিকাটির উচ্চপর্যায় থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
সুনামগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে আব্দুস সালাম একটি সুপরিচিত ও আস্থার নাম। বর্তমানে তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ETV) এবং দেশের খ্যাতনামা ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এর আগে তিনি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ইসলামিক টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি মাঠপর্যায়ে তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহ, বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র নিয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে প্রশংসিত হয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুস সালাম বলেন,
“জনকণ্ঠের মতো একটি ঐতিহ্যবাহী জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের ও দায়িত্বের। আমি সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সুনামগঞ্জবাসীর কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সচেষ্ট থাকব।”
তার এই নিয়োগে সুনামগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে পত্রিকায় নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনটিভি ইউরোপের ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম।
অভিনন্দন জানিয়ে তারা আশা প্রকাশ করেন, আব্দুস সালামের দক্ষ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সুনামগঞ্জ জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
টিএ/ছাতক