ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা...
বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি)...
ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। তাকে বহনকারী বিমান সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বাংলাদে বিমানের বিজি-২০৭৫ তাকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্ততার্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তিনি ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। বুধবার বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত সোয়া ৮টার দিকে তিনি হযরশ শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসাবে আছেন সিলেটের মেয়ে স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত পৌণে ৯টার দিকে তিনি শাহজালাল (র.) এর মাজারে পৌঁছান। এরপর তিনি মাজার জিয়ারত ও দোয়া শেষে কিছু সময় সেখানে অবস্থান করেন।
এসময় তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমান বৃহস্পতিবার সকালে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন।
এদিকে, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। মাহাদী আমীন বলেন, ‘এসব সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য ও অভ‚তপ‚র্ব ভ‚মিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন এবং দেশের জন্য তাদের যে সংগ্রাম, তাকে ম‚ল্যায়িত করবেন।’ সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আবদুল কাদির ভ‚ঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা। সামনের সফরগুলোতে আরও অনেক ত্যাগী নেতা সম্পৃক্ত হবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘদিনের ঐতিহ্য হলো বড় কোনো কর্মস‚চি বা নির্বাচনী প্রচারণা শুরুর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করা। তারেক রহমানের এই সফর ম‚লত সেই আধ্যাত্মিক এবং রাজনৈতিক ঐতিহ্যেরই অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর তারেক রহমানের এই রাজনৈতিক তৎপরতা তৃণম‚ল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে প্রাণসঞ্চার করবে। এটি দলের ঐক্য এবং শক্তি প্রদর্শনের একটি বড় মাধ্যম হিসেবে কাজ করবে। এছাড়া এই সফরের মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন বা আগামী দিনের রাজনৈতিক রূপরেখা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম তৈরি হবে বলেও অনেকে মনে করছেন।
এসএ/সিলেট