দালালের মাধ্যমে গ্রিসযাত্রা :...
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায়...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।
এসময় আবু হানিফ নামে এক যুবককে আটক করা হয়। সে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জের ওলিপুর চেকপোস্ট এলাকায় ওসি শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় সিলেট থেকে ময়মনসিংহগামী কাভারভ্যানটি তল্লাশি করা হয়।
প্রথমে চালকের কথাবার্তায় গরমিল দেখা দিলে পুরো গাড়ি খতিয়ে দেখা হয়। এতে ব্যথানাশক ট্যাবলেট, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৩০টি শাড়িসহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশের সিলেট রিজিওন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে।
জব্দকৃত পণ্য ও কাভারভ্যান থানায় জিম্মায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি মো. শুভ রঞ্জন চাকমা বলেন, হাইওয়ে রোডে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি এ রুট ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায়...
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর...
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...