সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে জয়ী...
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর...
ছবি সংগৃহিত
ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সিলেট বিভাগের কর্মকর্তা শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমকে জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ মাইল দূরে ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
এর আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।
তার আগে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। দিনগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এসএ/সিলেট