সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী...
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার নগরীর সোবহানীঘাটস্থ...
ছবি সংগৃহীত
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে সিলেটের কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহতি ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সিলেট জেলা জাতীয়বাদী ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহতি ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের মুঠোফোনে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহিত ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারো বিরুদ্ধে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ ও ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমের মধ্যে ভারতীয় চোরাচালান নিয়ে কথোপকতনের ৫ মিনিটের একটি কল রেকর্ড ভাইরাল হয়।
এতে করে কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা সোহেল আহমদ ও সিয়াম আহমেদ ফাহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য ছাত্রদলের জেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। কল রেডর্কের অডিও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে গেলে এ দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএ/সিলেট
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার নগরীর সোবহানীঘাটস্থ...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৫ মে...
৯ মে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে ঢাকা...
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। সফর সফল করতে এবং দলের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ¡াস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নগরীর পাড়া-মহল্লায়...