প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট...
আগামী ২ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভা মঙ্গলবার দুপুর ৩টায়...
প্রধানমন্ত্রীর সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত কাঙ্খিত:সিদ্দিকুর রহমান পাপলু
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ¡াস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নগরীর পাড়া-মহল্লায় নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। জেলা ও মহানগর বিএনপি দলের চেয়ারম্যানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি প্রস্তুতি সভা ও মতবিনিময় করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রনেতারা নিয়মিত অবস্থান করে কর্মীদেরকে চাঙ্গা রাখতে ব্যস্ত সময় পার করছেন।
তারেক রহমান আগামী ২ মে (শনিবার) সিলেট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সরকারি দপ্তর ও ভবন সুসজ্জিত করা হচ্ছে, চলছে রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়া জেলা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনের লক্ষ্যে প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত কাঙ্খিত। আমরা তাঁর আগমনকে স্বাগত জানাই এবং সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দলের চেয়ারম্যানের সিলেটে এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা উচ্ছ¡সিত ও উজ্জীবিত। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। সিলেটবাসী তাকে একনজর দেখার ও বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে।’
এর আগে গত বছরের ২২ জানুয়ারী সিলেটে এসেছিলেন তারেক রহমান। তখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের জন্য এসেছিলেন। সিলেটে এসেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি দলীয় বিভিন্ন সমাবেশে যোগ দেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শনিবার দিনভর সিলেটে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় নগরের সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনীঘাটে সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত ‘জলাবদ্ধতা নিরসন’ প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’-এর জমকালো উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল ও সাবেক জেলা ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে তৃণমূলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। একজন প্রধানমন্ত্রীকে দেখার জন্য কানাইঘাট থেকে দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও সিলেট শহওে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানায়, সিলেট নগরীকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সুরমা নদী কেন্দ্রীক একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নদীর দুই তীরজুড়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকা সংরক্ষণ ও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় নদীর দুই তীরে শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণ, নদীতীর সৌন্দর্য্যবর্ধন, ¯øুইস গেইট স্থাপনসহ প্রয়োজনী অবকাঠামো নির্মাণ করা হবে।
সিসিক প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা পিছিয়ে পড়া সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে চাই। এজন্য মাননীয় প্রধানমন্ত্র¿ী আমাদের প্রতি অত্যন্ত সদয়। তাঁর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, রেলওয়ের ডাবল লাইনসহ একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হবে, যা সিলেটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাওছার আহমদ
কাওছার আহমদ