সিলেটে হাম রোগে আরও ২ শিশুর মৃত্যু

post-title

প্রতীকি ছবি

সিলেটে হাম রোগে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ২৪ ঘণ্টায় নতুন করে আরও  ১ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপিল) পর্যন্ত  ৮১  জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে হবিগঞ্জ জেলায় ৭জনের মধ্যে ২ জন রুবেলা, মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৩২ ও সিলেটে ২৬ জন রয়েছেন।  

এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।  সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা ও অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুরের সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার তারা দুজনই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে হাসপাতালে আরও ৩৮ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২২ জন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১জন রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৭জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ২জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএ/সিলেট