সিলেট মুক্ত দিবসের আয়োজন নিয়ে...
আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উদযাপন সফল করতে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সালামের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী...
ছবি সংগৃহীত
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে জেলার অধীনস্থ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের সাথে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলকে বরাবরের মতো সামনের সারিতে থেকে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে আগামী ৭ নভেম্বরের কর্মসূচিকে সফল করার আহ্বান জানাচ্ছি।
সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
উক্ত প্রস্তুতি সভায় সিলেট জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উদযাপন সফল করতে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সালামের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট থেকে ২৪৫টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায়...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল...
সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বরের আয়োজনকে সামনে রেখে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা...
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে বাৎসরিক ব্যবসায়িক উন্নয়ন সভা বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত...