সিলেটে প্রথমবার সিউকের উদ্যোগে দু’দিনব্যাপী বিশ্ব বসতি দিবস পালনের প্রস্তুতি

post-title

বানী

সিলেটকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে আগামী ৫ ও ৬ অক্টোবর প্রথমবারের মতো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে দু’দিনব্যাপী 'বিশ্ব বসতি দিবস ২০২৬' উদযাপিত হতে যাচ্ছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

​শনিবার (৩ অক্টোবর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য নিশ্চিত করেন।  

​"Adequate Housing for all" বা "সর্বজনীন বাসস্থান: টেকসই নগরায়ণ" প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের রিকাবীবাজারস্থ স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়াম ভেন্যুতে দু’দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

​প্রথম দিন ৫ অক্টোবর, সোমবার ​সকাল ১০:০০ মি.: বর্ণাঢ্য র‍্যালি ​সকাল ১১:০০ মি.: প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা সভা ​দুপুর ০১:০০ মি.: নাগরিক সেবা সহজীকরণে 'ECPS' (Electronic Construction Permitting System)-এর শুভ উদ্বোধন। 

​সকাল ১১:৩০ মি. হতে দিনব্যাপী: শিক্ষার্থীদের অংশগ্রহণে 'আইডিয়া কম্পিটিশন'।  

​মডেল প্রদর্শনী, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী।  

​দ্বিতীয় দিন (৬ অক্টোবর, মঙ্গলবার):

​সকাল ১০:০০ মি.: পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি।  

​সকাল ১১:০০ মি.: 'টেকসই নগরায়ণ ও আবাসন' বিষয়ক বিশেষ সেমিনার।  

​বেলা ১২:৩০ মি.: আইডিয়া ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন। ​বিকেল ০৪:৩০ মি.: বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।  

​বিকেল ০৫:০০ মি.: মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।  


​সিলেক উন্নয়ন কর্তৃপক্ষ নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে 'ECPS' চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই নাগরিক আবেদন সাবমিট করা এবং ট্র্যাকিংয়ের সুবিধা পাবেন। এছাড়া প্রবাসীদের জন্য 'প্রবাসী এক্সপ্রেস সার্ভিস' সুবিধা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ ১ মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা প্রদান নিশ্চিত করা হবে।  


​পরিকল্পিত নগরায়ণে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চিত্রাঙ্কন ও আবাসন সংক্রান্ত 'আইডিয়া কম্পিটিশন'-এর আয়োজন করা হয়েছে। এতে ইতোমধ্যে ৩০টিরও বেশি নগরায়ণ সংক্রান্ত আইডিয়া জমা পড়েছে।  

​এই আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), লিডিং ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি), আইডিইবি, স্যারেগ, এএসএএফ-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আবাসন খাত সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।  

​প্রেস ব্রিফিংয়ে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন,আমরা সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই। সিলেট নগরীকে পরিকল্পিতভাবে তিল তিল করে গড়ে তুলতে গণমাধ্যমসহ সকল নাগরিকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

জুয়ে/সিলেট