নগরীর চৌখিদিখিতে সড়ক দুর্ঘটনায় নিহত...
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...
বানী
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদী-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন,সিলেটে একসময় খেলার মাঠ ছিল, অনেক জায়গা ছিল। কিন্তু আস্তে আস্তে আর খেলার মাঠ অবশিষ্ট নেই।
আমাদের উদ্দেশ্যসমাজ তথা তরুণ সমাজকে কীভাবে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা যায় এবং তাদেরকে মাদক থেকে কীভাবে দূরে রাখা যায়। এই বিষয়ে আমরা ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছি।
আপনারা জেনে আরো খুশি হবেন ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে যুক্ত হচ্ছে নতুন মাত্রা হিসেবে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর জমিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়াপ্রেমীদের আধুনিক খেলার পরিবেশ নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
স্মারকলিপি গ্রহণকালে শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশের ওপর গুরুত্বারোপ করে কয়েস লোদী বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী একটি নিরাপদ ও সুন্দর খেলার মাঠ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সচেতন নাগরিকবৃন্দ আশা প্রকাশ করেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি দ্রুত সংস্কার ও উন্মুক্ত হলে ৪নং ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হাতে স্মারকলিপিটি সচেতন নাগরিক সমাজের পক্ষে তোলে দেন সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন,সুমন খান,সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমদ, নাসরিন আহমেদ, জেমিন আহমদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল,বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী,, রাফসান আহমেদ, তারেক,লিটন, মারুফ, শাহ আলম প্রমূখ।
জুয়ে/সিলেট
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুলকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ...