গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন...
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
প্রতীকি ছবি
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন আছেন। নিহত হারিছ আলী (৫৫) গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর ব্যক্তি চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে...
জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়; কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ, পর্যটনসহ সংশ্লিষ্ট সব খাতকে...
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...