গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন...
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের চোরাচালন বিরোধী অভিযানে এবার ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে যে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায়, থানায় এসআই সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপাড়পূর্ব ইউনিয়নের সড়কের বাজারস্থ শাহজাহান কমপ্লেক্সের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে পার্শ্ববর্তী জকিগঞ্জ পৌরসভাস্থ নরসিংহপুর গ্রামের সিরাজুল হকের পুত্র কবীর আহমদ, আব্দুর রহিমের পুত্র হাছান আহমদ, খলাছড়া গ্রামের মাসুক আহমদের পুত্র সিএনজি ড্রাইভার সাবলুকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৭০ প্যাকেট পঞ্চগুড়ী, ১৮ প্যাকেট মহাস্নানের দ্বাদশ জল, ৯ প্যাকেট AGURU ও ৮০ প্যাকেট ফটকা সহ চোরাচালান কাজে ব্যবহৃত অটোরিক্সা সিএনজি গাড়িটি আটক করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে থানা পুলিশের পৃথক অভিযানে ৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের তাহির আলীর পুত্র আশিক উদ্দিন এবং ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের কালিজুরী গ্রামের আমির আলীর পুত্র সমছুদ্দিন, একই গ্রামের নুর হোসেনের পুত্র শাহিন আহমদ, বড়চতুল ইউনিয়নের লখাইগ্রামের মৃত আজই মিয়ার পুত্র মানিক উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে...
জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়; কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ, পর্যটনসহ সংশ্লিষ্ট সব খাতকে...
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...