ফের দুর্ঘটনা, হবিগঞ্জে ত্রিমুখী...
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের রেশ না কাটতেই এই মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।এবার ঢাকা-সিলেট...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হন।
রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী বিলাস পরিবহনের বাসটি আন্দিউড়া এলাকায় পৌঁছালে নির্মাণাধীন মহাসড়কের একপাশের নরম মাটিতে চাকা দেবে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং অনেকে ধাক্কা ও ভীতিজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান ছয় লেন উন্নয়ন কাজের কারণে অনেক স্থানে রাস্তার পাশে নরম মাটি ও কাদা জমে রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে এসব স্থানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বিলাস পরিবহনের বাসটি আন্দিউড়া এলাকায় পৌঁছার পর নির্মাণাধীন সড়কের নরম অংশে চাকা দেবে যায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
মাধবপুর থানার এসআই ফারুক মিয়া জানান, বাসটির গতি কম থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। প্রায় ২০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং পরে অন্য যানবাহনে করে গন্তব্যে পাঠানো হয়েছে।
এলাকাবাসী মহাসড়কের নির্মাণকাজ দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড, পর্যাপ্ত আলোকসজ্জা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষাকালে নির্মাণাধীন সড়কে অতিরিক্ত সতর্কতা না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এসএ/সিলেট
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের রেশ না কাটতেই এই মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।এবার ঢাকা-সিলেট...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর...
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল পানীয় পান করে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ও...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স, কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগে জেলা ছাত্রদলের জেলা সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে...