শাবিতে দিক থিয়েটারের ৩ দিনব্যাপি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও কর্পোরেট বিষয়ক সংগঠন 'সাস্ট বিজনেস ক্লাব'-এর ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
‘স্পার্কিং বিজনেস ব্রিলিয়ান্স’ (Sparking Business Brilliance) মূলমন্ত্রকে সামনে রেখে গঠিত নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. তাসনিমুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল শাহরিয়ার আহমেদ নিবির।
ক্লাবের জনসংযোগ সম্পাদক মোসাম্মৎ তাকিয়া জান্নাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণাঙ্গ প্রেসিডেনশিয়াল প্যানেলে নির্বাহী সহ-সভাপতি হিসেবে তৌহিদুল ইসলাম নাঈম, সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সহ-সভাপতিরা হলেন— মেহরুন ফারিহা সামান্তা (অভ্যন্তরীণ বিষয়ক), মো. আবু তৈয়ব রাদি (বাহ্যিক বিষয়ক), মো. জারিফুল আলম খান জারিফ (অর্থ) এবং অনিন্দিতা তালুকদার অর্চি (ব্র্যান্ডিং ও প্রমোশন)। এছাড়া বিভিন্ন উইং বা বিভাগের দায়িত্বে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— জান্নাতুল নূর তাপাদার সনি (কর্পোরেট অ্যাফেয়ার্স উইং), সাকিব সৌরভ (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং উইং), সাদমান রুবায়েত শাফিন (বিজনেস কমিউনিকেশন উইং) এবং তৌফিক ইমরুজ আলিফ (স্কিলস অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট উইং)।
সচিবালয় প্যানেলে দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক তুশরাত রহমান, উপ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কর্পোরেট রিলেশনস সম্পাদক মোসাম্মৎ জান্নাতী আক্তার জুঁথি, আইটি সম্পাদক মুনতাহিনা জাফরিন, প্রচার সম্পাদক মোসাম্মৎ তামান্না আফরোজ, ডকুমেন্টেশন সম্পাদক ফাইরুজ ইয়াসমিন, অর্থ সম্পাদক তাজরিয়ান মৌমিতা, দপ্তর সম্পাদক দেওয়ান জারিফ দাইয়ান চৌধুরী এবং জনসংযোগ সম্পাদক মোসাম্মৎ তাকিয়া জান্নাহ।
উইং অফিসারদের মধ্যে মনোনীত হয়েছেন— এস এম জিয়াদ জুবাইরী (কর্পোরেট অ্যাফেয়ার্স), মেসবাহুল ইসলাম হাদী (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং), ফারহানা নাহার রিয়া (বিজনেস কমিউনিকেশন) এবং মরিয়ম বেগম তানিয়া (স্কিলস অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট)।
উপ-পদসমূহে দায়িত্ব পেয়েছেন— উপ-সাংগঠনিক সম্পাদক মো. তালহা জুবায়ের, উপ-কর্পোরেট রিলেশনস সম্পাদক আদনান ফারহাদ, উপ-আইটি সম্পাদক সুদীপ্ত কুণ্ডু, উপ-দপ্তর সম্পাদক মো. সাঈদ হোসেন চৌধুরী সাদী, উপ-অর্থ সম্পাদক মো. সাবিউর রহমান আলী, উপ-জনসংযোগ সম্পাদক সাদিয়া ওয়াহিদা শামন্তী, উপ-প্রচার সম্পাদক ত্রিপদী তালুকদার এবং উপ-ডকুমেন্টেশন সম্পাদক রকিবুর রহমান।
এছাড়াও সহযোগী উইং অফিসার হিসেবে বিভিন্ন উইংয়ে দায়িত্ব পেয়েছেন— শাহরিয়ার আহমেদ সাকিব, নাহিদ হাসান, সুপ্রিয় কর, মো. শাহিনুর ইসলাম আশিক, শেখ নাজিয়া রহমান, রূপন দাস, উদয় গোপ, ইফাজ হোসেন, আবিদা সুলতানা, মো. আব্দুল কাদের, সুমাইয়া ইসলাম রিমি ও তাহমিনা আক্তার মিম।
নতুন দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত সভাপতি মো. তাসনিমুল হক বলেন, "নতুন কমিটি ক্লাবের মূল লক্ষ্য ও দূরদর্শিতাকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা ও কর্পোরেট ক্ষেত্রে শিখতে, অবদান রাখতে এবং নিজেদের বিকশিত করতে আগ্রহী শাবিপ্রবির যেকোনো শিক্ষার্থীর জন্য এই প্ল্যাটফর্মের দ্বার সর্বদা উন্মুক্ত।"
উল্লেখ্য, ২০২৪ সালের ১ মে প্রতিষ্ঠিত সংগঠনটিতে বর্তমানে ৮০০-এরও বেশি সাধারণ সদস্য রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়িক শিক্ষা, নেতৃত্ব এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব...
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এ শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে ২১ টি...
জুলাই আন্দোলনে শহীদ রুদ্র সেনকে স্মরণীর করে রাখতে শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের...