সিলেটের লোকসংগীত দেশের গণ্ডি পেরিয়ে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য লোকসংগীত, বাউল সাধনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে...
ছবি সংগৃহীত
লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।
স্বজনরা জানান, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। তিনি অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। বাংলা একাডেমির সভাপতি ছিলেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মুক্তিসংগ্রাম (১৯৭২), কালের যাত্রার ধ্বনি (১৯৭৩), একুশে ফেব্রুয়ারি আন্দোলন (১৯৭৬), উনিশ শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য (১৯৭৯), মানুষ ও তার পরিবেশ (১৯৮৮), সাহিত্যজিজ্ঞাসা: সাহিত্যসৃষ্টি ও সাহিত্যবিচার, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, বিশ্বায়ন ও ভবিষ্যৎ, বুদ্ধির মুক্তি আন্দোলন ও উত্তরকাল, আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা এবং বার্ট্রান্ড রাসেলের রাজনৈতিক আদর্শের বাংলা অনুবাদ।
তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ, ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি এবং স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ। পাশাপাশি তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকী সম্পাদনা করেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য লোকসংগীত, বাউল সাধনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে...
বাংলাদেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। শেষ বিদায়ের আগে দেশের...
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে...
বিলাল উদ্দিন, কুয়েত থেকে: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এক যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ নারী লেখক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব...
ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ও কলামিষ্ট হান্নান মুক্তার এর আমার সিলেটি গীত গ্রন্থ " নওশার বাড়ির বেওসা" এর এ মোড়ক উন্মোচন করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল)...