বনানীতে চিরনিদ্রায় শায়িত হবেন...
বাংলাদেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। শেষ বিদায়ের আগে দেশের...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য লোকসংগীত, বাউল সাধনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ অঞ্চলের লোকগান ও গীতিকবিতার ঐতিহ্য শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সব মানুষের কাছে সমানভাবে সমাদৃত।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লোকগানের কিংবদন্তি শিল্পী শফিকুন্নূরের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাছন রাজা, আরকুম শাহ, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত, সৈয়দ শাহনূরসহ সিলেট অঞ্চলের বহু গীতিকবির গান মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে শিল্পী শফিকুন্নূর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। হয়তো তিনি তাঁর প্রাপ্য মূল্যায়ন জীবদ্দশায় পুরোপুরি পাননি, কিন্তু তাঁর শিল্পকর্ম আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।
তিনি বলেন, গুণী শিল্পীদের স্মরণ করা এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব। যারা সংস্কৃতিকে ধারণ করে, তারাই একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে।
সুবর্ণযাত্রার উদ্যোগের প্রশংসা করে সিসিক প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা গুণীজনদের স্মরণ করছে, তাঁদের জীবন ও কর্ম মানুষের সামনে তুলে ধরছে। এতে আমাদের লোকসংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম নিজেদের শিকড় সম্পর্কে জানার সুযোগ পাবে।
তিনি এ ধরনের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
‘সুবর্ণযাত্রা’র আয়োজনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং শফিকুন্নূর স্মৃতি সংসদের সভাপতি শাহ মো. আলী নূর। স্বাগত বক্তব্য দেন সুবর্ণযাত্রার সভাপতি জাফর সাদেক শাকিল। এছাড়া বক্তব্য দেন পাঠশালার পরিচালক ও আবৃত্তিশিল্পী নাজমা পারভীন এবং শিল্পীর পুত্র খালেদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তনা দাশ মৌ ও প্রমি দেব এবং গ্রন্থনা করেন গায়ত্রী রায়। অনুষ্ঠানে বাউল হারুন মিয়া, বাউল সূর্যলাল, শিল্পী শামীম আহমদ, তন্বী দেব ও শীতন বাউলসহ বিভিন্ন শিল্পী লোকসংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলী সিলেটের শিল্পীরা।
এসএ/সিলেট
বাংলাদেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। শেষ বিদায়ের আগে দেশের...
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে...
বিলাল উদ্দিন, কুয়েত থেকে: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এক যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ নারী লেখক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব...
ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ও কলামিষ্ট হান্নান মুক্তার এর আমার সিলেটি গীত গ্রন্থ " নওশার বাড়ির বেওসা" এর এ মোড়ক উন্মোচন করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল)...
দিনব্যাপী ছিলটি সাহিত্য ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 'হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ' আয়োজিত ‘ছিলটি লোক উৎসব-২০২৬’। ছিলটের...