‘পুশ ইন’ ঠেকাতে : সিলেটসহ...
‘পুশ ইন’ ঠেকাতে সিলেটসহ দেশের সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির পাশপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সোমবার বিকালে আনসার বাহিনীর...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় নিখোঁজ হওয়া গৃহবধূর মরদেহ আট ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সুরমা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে।
নিহত বাসনা রানি মালাকার (২৮) উপজেলার কোনাগ্রামের বাসিন্দা কাজল মালাকারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের সুরমা নদীতে ভাসমান জ্বালানিকাঠ (লাকড়ি) সংগ্রহ করতে যান বাসনা রানি মালাকার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টাব্যাপি তল্লাশি চালানোর পর সন্ধ্যায় সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী কাজল মালাকার বলেন, সকালে লাকড়ি সংগ্রহের জন্য নদীতে যাওয়ার পর তাঁর স্ত্রী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।
জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার তদন্ত ওসি সুজন মিয়া বলেন, এই ঘটনার খবর শুনে থানা থেকে ফোর্স পাঠিয়েছি লাশ উদ্ধার করার জন্য।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন।
এসএ/সিলেট
‘পুশ ইন’ ঠেকাতে সিলেটসহ দেশের সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির পাশপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সোমবার বিকালে আনসার বাহিনীর...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জন গ্রেফতার করা হয়েছে।রবিবার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ট্রাক শ্রমিক আবুল হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত কুটু মিয়া ও আব্দুর রহমান নামে ২ আসামিকে...
দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে।সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর...