নগরীতে ৩২ ঘন্টায় ৬৩ জন গ্রেফতার

post-title

প্রতীকি ছবি

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৮৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (১৮ মে) রাত ১২টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানার পুলিশ ও ডিবি-এর সহায়তায় নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারসহ মোট ৪৬ জনকে আটক করা হয়।

নিয়মিত মামলার আসামি: ২০ জন, ওয়ারেন্টভুক্ত আসামি: ৭ জন, মাদক ব্যবসায়ী: ৪ জন, মাদকদ্রব্য উদ্ধার: ২৯ বোতল ভারতীয় মদ, ৪১ পিস ইয়াবা, বিনা পরোয়ানায় গ্রেফতার: ১ জন
মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার: ১৪ জন।

একই দিনে ট্রাফিক পুলিশ বিভিন্ন অভিযানে ৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান করে এবং ৯৪টি যানবাহন আটক করে।

মামলা করা যানবাহন: ট্রাক ১টি, প্রাইভেটকার ১১টি, সিএনজি ২৩টি, মোটরসাইকেল ৫২টি, অন্যান্য ৮টি। আটককৃত যানবাহন: ট্রাক ১টি, প্রাইভেটকার ১টি, সিএনজি ১৯টি, মোটরসাইকেল ৬৪টি, অন্যান্য ৯টি।

মঙ্গলবার (১৯ মে) ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিয়মিত মামলার আসামী: ৮ জন,ওয়ারেন্টভুক্ত আসামি: ৫ জন,মাদকসেবী: ৪ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এসএ/সিলেট