চা বাগানে কলোনিতে গণধর্ষণ, আটক ১

post-title

ছবি সংগৃহীত

চা বাগানের কলোনিতে তরুণীকে নিয়ে গণধর্ষণকান্ডের অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের একজনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। বুধবার রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মো. তাওহীদ মিয়া। তিনি শ্রীমঙ্গল থানার মুসলিমাবাদ গ্রামের আব্দুল লতিফ মৃধার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম তরুণী তার খালাতো বোনের ও তার বন্ধুর সাথে শ্রীমঙ্গলের একটি হোটেলে নাশতা সেরে ভানুগাছ বধ্যভ‚মি রোডে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাদেরকে সুহেল মিয়া নামে একজন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাদের শ্রীমঙ্গল চৌমুহনায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে। কিন্তু সেখানে না গিয়ে নিয়ে যায় আদি নীলকন্ঠ চা দোকানে।

সেখানে আগে থেকে অবস্থান করছিল আরমান মিয়া ও তাওহীদ। সেখান থেকে অটোরিকশায় উঠে তারা ফিরে যেতে চাইলে ভিকটিম তরুণীকে জোর করে আটকে তাকে নিয়ে যায় চা বাগানের কলোনিতে।

সেখানে তিনজন তাকে ধর্ষণ করে এবং পরে একটি সেতুর উপর রেখে চলে যায়। পরদিন তিনি শ্রীমঙ্গল থানায় অভিযোগ (নং ১২/১২/৫/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ২৪ ঘন্টার মধ্যে আসামিদের একজন তাওহীদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।



এসএ/সিলেট