নগরীতে পুলিশের অভিযানে ৬৫ জন গ্রেফতার, ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা

post-title

ছবি সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে এবং ট্রাফিক বিভাগ ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজনদের আটক করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলায় ও তদন্তে সন্দেহভাজন ১০ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক ব্যবসায়ী ২ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে এয়ারপোর্ট থানার পুলিশ ৭,৮১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ করে, যা চোরাচালান হিসেবে উদ্ধার করা হয়েছে।এছাড়া ৭০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগ ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় এবং সমান সংখ্যক যানবাহন আটক করে। এর মধ্যে মোটরসাইকেল ৪৪টি, সিএনজি ১৫টি, প্রাইভেটকার ৮টি, ট্রাক ৩টি এবং অন্যান্য ১২টি যানবাহন রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্তপর্যন্ত পৃথক অভিযানে আরও ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি এবং হকার রয়েছেন। উক্ত অভিযানে ডিবি পুলিশের মাধ্যমে ১৪৭ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়।

পাশাপাশি ৭ জন মাদকসেবী, ১১ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ৩ জন হকারকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।


এসএ/সিলেট