‘পুশ ইন’ ঠেকাতে : সিলেটসহ...
‘পুশ ইন’ ঠেকাতে সিলেটসহ দেশের সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির পাশপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সোমবার বিকালে আনসার বাহিনীর...
ছবি সংগৃহীত
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ সুনন্দা রায়। বৃহস্পতিবার সকালে তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের বাসিন্দা সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন।
এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনও সুনন্দা রায়কে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভ‚মি) মিজ পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন, ‘জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
এসএ/সিলেট
‘পুশ ইন’ ঠেকাতে সিলেটসহ দেশের সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির পাশপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সোমবার বিকালে আনসার বাহিনীর...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জন গ্রেফতার করা হয়েছে।রবিবার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ট্রাক শ্রমিক আবুল হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত কুটু মিয়া ও আব্দুর রহমান নামে ২ আসামিকে...
দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে।সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর...