স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত হলো...
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় পরিচালিত একটি নগর মাতৃসদন ও ছয়টি নগর স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সোমবার (১১...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (১০ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতারসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত মামলায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে আটক করা হয়েছে। মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭২টি যানবাহন আটক করেছে। ফলে মোট ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে- ২টি বাস, ২টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ১৯টি সিএনজি, ৫১টি মোটরসাইকেল ও ৫টি অন্যান্য যানবাহন। আটক যানবাহনের মধ্যে রয়েছে-২টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ২৬টি সিএনজি, ৩৪টি মোটরসাইকেল এবং ৭টি অন্যান্য যানবাহন।
এদিকে, সোমবার (১১ মে) ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে এসএমপির বিভিন্ন থানা পুলিশ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে নিয়মিত মামলার ২ জন আসামি, ১৬ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, ৩ জন সন্দেহভাজন ব্যক্তি, ১ জন বিনা পরোয়ানার আসামি এবং ২ জন হকার রয়েছেন। এছাড়া শাহপরান (রহ.) থানা পুলিশ ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। এসএমপি জানায়, এয়ারপোর্ট থানা পুলিশ ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ৮ হাজার ৮৯২ পিস কসমেটিকস উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
এসএ/সিলেট