চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার...
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর...
ছবি সংগৃহীত
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহীন, এএসআই নিরেশ দেবনাথ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আলমপুর এলাকার মেঘনা পেট্রোল পাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার আলমপুর লামাপাড়ার (আলমপুর কিন্ডারগার্টেন স্কুলের পাশে) বাসিন্দা মৃত আফছার উদ্দিন খান এর পুত্র মো. কাওছার উদ্দিন খান কামাল এবং সিলেটের এয়ারপোর্ট থানার সরিষাকান্দি পূর্বপাড়া বাসিন্দা বাবলু এর কন্যা সীমা আক্তার।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
এসএ/সিলেট