নগরীতে ৫৪ জন গ্রেফতার, ১৫২...
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযানে জোরদার কার্যক্রম চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার গত ২৪ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য দাঁড়িয়েছে ৫০ লাখ ৩৬ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট