সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান

post-title

ছবি সংগৃহীত

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। আগ্রহী সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ইনভেশটিগেটিভ (গভীরতাধর্মী) রিপোর্ট ১৮ মে ২০২৬ এর মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেবার জন্য আহ্বান করা হচ্ছে।

মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে। ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ ও নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। তার স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতিপদক প্রবর্তন করেছে।


এসএ/সিলেট