পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি)...
ছবি সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা মোহাম্মদ আমির বলেন, ‘আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি।
এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিল।
এসএ/সিলেট
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি)...
ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনের...
যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে আঘাত হানা শক্তিশালী তুষারঝড়ে এ পর্যন্ত ১৪টি অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও...
ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতায় অন্তত পাঁচ হাজার মানুষ মারা গেছেন। যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০০ সদস্য রয়েছে। দেশটির কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা...
ইরানজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক...