সুনামগঞ্জ-৩ : প্রবাসীদের মিলন-মেলায়...
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমূখর পরিবেশে নির্বাচনী প্রচারনা চলছে। আসন্ন জাতীয় সংসদ...
দক্ষিণ ছাতকে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে উন্নয়ন ও বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার
সংগৃহীত
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সার্বিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোট।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক উপজেলার দক্ষিণ ছাতকের দোলার বাজার এলাকায় অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সমাবেশে জোট নেতারা এসব কথা বলেন। জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা বলেন,
“দাঁড়িপাল্লা এখন আর কোনো একক দলের প্রতীক নয়। এটি আজ দেশের সাধারণ মানুষের ন্যায়, ইনসাফ ও সুবিচারের প্রতীক হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। নারীদের চাকরি, ব্যবসা ও চলাফেরায় কোনো বাধা থাকবে না এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। তিনি বলেন,
“দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ছাতক-দোয়ারার মানুষ আর অবহেলার শিকার হবে না। এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, এনসিপির উপজেলা আহ্বায়ক সাইদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা সৈওক আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, এডভোকেট সাইফুর রহমান পারভেজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে একটি বৈষম্যমুক্ত, মানবিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে—যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।
সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে বিভিন্ন এলাকা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
টিএ/ছাতক