অফিসে টক্সিক সহকর্মী? সামলান...
অফিসের পরিবেশ সুন্দর রাখার জন্য শুধু পরিপাটি সাজসজ্জা বা নিয়মনীতি যথেষ্ট নয়—প্রয়োজন সুন্দর মনের সহকর্মীও। কিন্তু বাস্তবে সবাই আপনার মনের মতো হবেন না। কেউ...
ছবি সংগৃহীত
কলার পুষ্টিগুণ নিয়ে কারও কোনো দ্বিমত নেই। কলায় থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক। বাজারে কলার নানা রকমের ধরন দেখা যায়, যার মধ্যে দুটি সবচেয়ে বেশি জনপ্রিয়—হলুদ ও লাল কলা। হলুদ কলা আমরা প্রতিদিন খেয়ে থাকি, কিন্তু লাল কলা অনেকের কাছেই এখনও নতুন। তাহলে প্রশ্ন হলো— এই দুটি কলার মধ্যে কোনটি বেশি উপকারী?
মিষ্টি স্বাদের পুষ্টিগুণে ভরপুর লাল কলা, যাকে মুসা আকুমিনাটা, রেড কলা বা কিউবান কলা নামেও ডাকা হয়। দেখতে যেমন লালচে রঙের, তেমনই স্বাদে হালকা রাস্পবেরির মতো মিষ্টি। পুষ্টিবিদরা বলেন, ‘লাল কলা জিনগতভাবে পরিবর্তিত নয় বরং একটি পুষ্টিগুণে ভরা কলার জাত।’
এতে রয়েছে ভিটামিন সি ও বি৬, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম। এই পুষ্টিগুলো একত্রে শরীরের শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।
হলুদ কলার তুলনায় লাল কলার কী পার্থক্য?
পুষ্টিবিদরা বলেন, লাল কলা আকারে ছোট ও ঘন। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি। গ্লাইসেমিক ইনডেক্স কম, যা ডায়াবেটিক রোগীদের জন্য ভালো।
বিশেষজ্ঞদের মতে, খাবারের মাঝে বা স্ন্যাকস হিসেবে লাল কলা খাওয়া উচিত— আর হলুদ কলা প্রধান খাবারের পর। এতে এর পুষ্টিগুণ আরও কার্যকরভাবে শরীরে শোষিত হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।
যদি ওজন নিয়ন্ত্রণ, শক্তি বৃদ্ধি, হজমের উন্নতি বা হৃদযন্ত্রের সুস্থতা নিয়ে চিন্তা থাকে, তাহলে লাল কলা হতে পারে ডেইলি ডায়েটের পারফেক্ট সংযোজন। প্রতিদিন ১-২টি লাল কলা খাওয়া পর্যাপ্ত ও স্বাস্থ্যকর।
এসএ/সিলেট
অফিসের পরিবেশ সুন্দর রাখার জন্য শুধু পরিপাটি সাজসজ্জা বা নিয়মনীতি যথেষ্ট নয়—প্রয়োজন সুন্দর মনের সহকর্মীও। কিন্তু বাস্তবে সবাই আপনার মনের মতো হবেন না। কেউ...
যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে, সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর জন্য অফিসের পরিবেশ...
স্বামীরা সারাবছর কৃপণতা করলেও আজ কিন্তু স্ত্রীকে প্রশংসায় ভাসাতেই পারেন। না কোনও আজগুবি কথাবার্তা বলছিনা, আজ সারাদিন প্রাণ খুলে শুধু স্ত্রীর প্রশংসা করুন।...
সন্ধ্যার নাশতা পরিবারকে প্রতিদিন কি খাওয়াবেন, এ নিয়ে গৃহিনীতের চিন্তার অন্ত থাকেনা। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সন্ধ্যায় প্রায়ই বাসায় মেহমান আসেন বা বাসার...
আবহাওয়ার মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না। এই কাঠফাঁটা রোদ তো এই ঝুম বৃষ্টি। রোদ-বৃষ্টির এই সময়ে খুব দ্রুত ঠান্ডা লেগে যায়। আর সাইনাসের রোগীদের অবস্থা তো নাজেহাল হয়। এই...