পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
নগরীতে এক নারীর মৃত্যু ঘিরে চাঞ্চেলের সৃষ্টি হয়েছে। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে হত্যার তথ্য। স্ত্রীকে পিটিয়ে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন স্বামী।
ঘটনা ঘটেছে গত ১৪ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে। পারিবারিক কলহের জেরে স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)-কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান নিশাত। এরপর ১৬ জুলাই ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে অভিযুক্ত স্বামী নিশাতের ফুফাতো ভাইকে ফোন করে জানান যে, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে আত্মীয়স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাতের নিথর দেহ দেখতে পান। তবে নিহতের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে স্পষ্ট আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখে সন্দেহ দানা বাঁধে। পরিবারের অভিযোগ, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন অভিযুক্ত স্বামী।
এ ঘটনার পর শাহপরাণ (রহ.) থানা পুলিশ সক্রিয় হয়। থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ১৬ জুলাই সকাল ৯টার দিকে ঘটনাস্থল আরামবাগের ৭/২ রশিদ মঞ্জিলে উপস্থিত হয়। এসআই হালিমা আক্তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরে পুলিশ নিহতের স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে গ্রেফতার করে। তার স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামে। তিনি মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরী ও নাদিরা চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি স্ত্রীসহ আরামবাগের ৭/২ রশিদ মঞ্জিলে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...