সুনামগঞ্জে কিশোরীকে অপহরণ ও...
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী হলেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
গত শনিবার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো.হারুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মো. নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমেদ, মো. আব্দুর রহমান দোলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মো. আলী রাজ আহমেদ।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন গণমাধ্যমকে বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে এনসিপির আত্মপ্রকাশ হয়েছে।
ফ্যাসিবাদের বিলুপ্তি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এ কমিটি কাজ করবে। এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে এনসিপির প্রার্থী থাকবে।
এসএ/সিলেট
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ভুট্টা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ...
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...